• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

খুলনার দাকোপে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মাছ ধরা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট

জি এম জাকির হোসেন :
Update : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, দাকোপ : খুলনার দাকোপে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ১৫ হাজার মিটার ইলিশ মাছ ধরা জাল জব্দ করে আগুনে পুড়িযে বিনষ্ট করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর মঙ্গলবার দিনব্যাপি উপজেলার বাজুয়া বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ যুবায়ের জাহাঙ্গীরের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় ২ জন ব্যবসায়ী অবৈধ ভাবে ইলিশ মাছ ধরার জাল বিক্রয়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ হাজার টাকা নগত জরিমানাসহ ১৫ হাজার মিটার জাল জব্দ করে। যার বাজার মূল্য আনঃ ৫০ হাজার টাকা। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, নৌপুলিশের এসআই প্রসেনজিৎসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি বৃন্দ। পরে দাকোপ উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে জব্দকৃত ইলিশ ধরা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category