• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে দৈনিক কালবেলা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ আল আমিন :
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : অত্যন্ত আনন্দঘন পরিবেশে ‘দৈনিক কালবেলা’ পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) রাতে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর শাখাওয়াত হোসেন, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, বালুয়াকান্দী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ও জেলার সুজন সম্পাদক সাংবাদিক হলধর দাস, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার ও মাখন দাস।
নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কালবেলা পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি এনামুল হক রানা।
শুভেচ্ছা বিনিময়কালে বক্তারা বলেন, সরকার পরিবর্তনের পেক্ষাপটে দেশের বর্তমান পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে কালবেলা যে সংবাদ পরিবেশন করছে, তাতে অল্প সময়ের মধ্যেই এ পত্রিকাটি পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। এসময় আমন্ত্রিত অতিথিরা পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category