সবুজবাংলা২৪ডটকম, দাকোপ : খুলনার দাকোপের বানিশান্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ড সৈয়দের মোড়ের বাসিন্দা মোঃ ইসমাইল হোসেন বাবুল (৬৮) পিত্ত থলিতে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার একটা মাত্র মেয়ে সে এইচ এস সি পড়ছে এবং মাকে নিয়ে তার সংসার জীবন কাটাচ্ছিল। তিনি আরো বলেন ৭ বছর আগে আমার স্ত্রী ও ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। তাই টাকা পয়সা সব হারিয়ে আমি আজ নিঃস্ব জীবন যাপন করছি চিকিৎসার জন্য যে অর্থ প্রয়োজন তা আমার নাই। তাই সকলের কাছে আমার দাবি আপনাদের সাহায্যর মধ্যে দিয়ে আমার চিকিৎসা খরচ চালানো সম্ভব। তাই সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে আমার আকুল আবেদন আমি বাঁচতে চাই আপনারা আমাকে বাঁচান। যারা সাহায্য করতে চান তারা রোগির বিকাশ নাম্বার ০১৭৭৯-৬৫৬১৩০ তে সাহায্য পাঠাতে পারেন।