• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় পৃথক স্থানে ট্রাক্টরের চাপায় দুইজনের মৃত্যু

আতাউর শাহ্ :
Update : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁয় পৃথক সড়ক দূর্ঘটনায় মেছের আলী (৫৫) ও মাহফুজা (৫২) নামের দুইজনের মৃত্যু হয়েছে। এ দূঘটনায় নিহত মাহফুজার স্বামী সেকেন্দার আলী গুরুতর আহত হন। সোমবার দুপুর দেড় টার দিকে সদর উপজেলার চন্ডিপুর এলাকায় ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের ধাক্কায় মাহফুজার মৃত্যু হয় এবং দুপুরেই জেলার মান্দা থানার মহানগর কলেজের পার্শ্বে ট্রাক্টরের চাপায় মেছের আলীর মৃত্যু হয়।
নিহত ভ্যান চালক মান্দা উপজেলার দক্ষিণ মৈনম গ্রামের মকবুল হোসেন মন্ডলের ছেলে এবং নিহত মাহফুজা নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর মোল্লাপাড়া গ্রামের মো. সেকেন্দার আলীর স্ত্রী।
জানা যায়, আজ সকালে মেছের আলী নিজস্ব চার্জারভ্যানে তার স্ত্রী রুবি বেগমকে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। বালুডাঙ্গা কমিউনিটি ক্লিনিকে ডাক্তার দেখানোর পর ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মহানগর কলেজের অদুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের ভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মেছের আলীর মৃত্যু হয়।
অপর দিকে নিহত মাহফুজা তার স্বামী সেকেন্দার আলীর সাথে সদর উপজেলার চন্ডিপুর থেকে রানীনগরে মোটরসাইকেল যোগে বেড়ানোর জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে চন্ডিপুর পান্নাতপুর এলাকায় গেলে পিছন থেকে একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তখন তারা রাস্তায় সিটকে পড়ে যায়। সে সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মাহফুজা মৃত্যুবরণ করেন এবং নিহতের স্বামী সেকেন্দার আলী গুরুতর যখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান।
দুইটি দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী ও মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহত সেকেন্দার আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category