• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পলাশবাড়িতে ভাতিজার ছুরির আঘাতে চাচা নিহত

বায়েজীদ :
Update : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ২নং হোসেনপুর ইউনিয়নে করিয়াটা গ্রামে বসতবাড়ি সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবলু মন্ডল ৬০ নিহত হয়েছেন,
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার হোসেনপুর ইউনিয়নের করিয়াটা গ্রামের বাবলু মন্ডলের সাথে মতিয়ার রহমান গংদের বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই ধারাবাহিকতায় ঘটনার দিন মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে বাবলু মন্ডল পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার হরিতলা বাজার থেকে নিজ বাড়ী ফিরছিলেন। এসময় বাড়ীর সন্নিকটে আসা মাত্রই প্রতিপক্ষ মতিয়ার গংরা তার পথরোধ করে এ্যালোপাথারী মারডাং শুরু করে। তখন তার আত্মচিৎকারে বাবলু মন্ডলের বড়ভাই সাজু মন্ডল ঘটনাস্থলে এগিয়ে আসলে তাকেও প্রতিপক্ষগংরা মারপিট করে আহত করে। এ ঘটনায় বাবলু মন্ডল রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত সাজু মন্ডল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসৎধীন রয়েছে।
এ ব্যাপারে ওইদিন রাতেই নিহত বাবলু মন্ডলের স্ত্রী মোছা. ছালেমা বেগম বাদী হয়ে মতিয়ার রহমানসহ ৬ জন এবং অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করে।
থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভুট্টো মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ৯ অক্টোবর নিহতের স্ত্রী ছালেমা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। মামলার আসামীদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category