• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছেনা, রপ্তানি করা হবে : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

একেএম শাহজাহান :
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এটা রপ্তানি করা হবে, রপ্তানির টাকা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মত টাকা না। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে সুইডেন প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী একে জুয়েলের এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ থেকে ইলিশ এখনো যায়নি। শুধু একটা সিন্ধান্ত হয়েছে। তার আগেইতো দাম বেড়ে গেছে। কাজেই রপ্তানি হলে দাম বাড়বে এ কথাটা ঠিক না। যেটা সরকারের বিবেচনায় আছে। তিনি আরও বলেন, যারা ইলিশটা চাচ্ছে, তারাও কিন্ত বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে ওপার থেকে অনেক সমর্থন দিয়েছে। সেটা আমরা সকলে দেখেছি। আমরা খুব কতগুলো সহজ কথা বলে ফেলি। আমরা সব সময় মনে রাখতে হবে। প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদের আলাপ আলোচনা করতে হবে। আমরা সেই আলোচনার ধারটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, সেটা আমরা চাইনা। এ সময় আরও উপস্থিত ছিলেন-পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন পাটোয়ারী প্রমূখ। উল্লেখ্য, ওই সময় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার উপদেষ্টাকে মুছাপুর ক্লোজার থেকে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জা বালু উত্তোলন করে বলে অভিযোগ করেন। তার অভিযোগের জবাবে উপদেষ্টা তাকে লিখিত অভিযোগ দিতে বলেন।

নাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ইমাম, সম্পাদক নোমান
একেএম শাহজাহানঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জয়ী হয়েছেন মানবজমিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ ইমাম হোসেন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আমাদের সময় পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় নির্বাচন শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এ নির্বাচন। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, সহকারী কমিশনার পদে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. আবদুল কাদের, আইন বিভাগের প্রভাষক সাজ্জাদুল করিম। নির্বাচিত অন্যরা হলেন, সহসভাপতি দৈনিক মানবকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ফাহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরটিভির মো. রিয়াদুল ইসলাম, দপ্তর সম্পাদক দৈনিক নয়া শতাব্দী পত্রিকার নাহিদুল ইসলাম, পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার আব্দুল্লাহ আল নোমান, কোষাধ্যক্ষ বাংলা ট্রিবিউনের মুদ্দাচ্ছির আহমদ নাসিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক পরিবর্তনের আব্দুল্লাহ আল তৌহিদ। এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা টাইমস ২৪ প্রতিনিধি মো. নিয়াজ উদ্দিন, দৈনিক ভোরের ডাকের মো. হোসাইন ও মুক্তকলম ফাইজা আফরোজ প্রমি। নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, সাংবাদিক সমিতির সদস্যদের ভালোবাসায় আমি সিক্ত। অন্যায়ের বিরুদ্ধে নোবিপ্রবি সাংবাদিক সমিতি সবসময় সবার আগে থাকবে। এই সংগঠন সবসময় বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করে যাবে বলে আমি আশা রাখি। সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন বলেন, নোবিপ্রবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি আস্থার জায়গা। সেই আস্থা ধরে রাখতে ভবিষ্যতে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করে যাব। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের দ্বিতীয় তলায় প্রক্টর অফিসে উৎসবমুখর পরিবেশে নোবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনার এ এফ এম আরিফুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category