• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভারত-বাংলাদেশ সিরিজে চোখ থাকবে যেসব রেকর্ডে

ক্রীড়া ডেস্ক :
Update : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বহুদিন পর ভারতের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজ দিয়ে বেশ কিছু রেকর্ড গড়তে পারেন বাংলাদেশ-ভারতের খেলোয়াড়েরা। সিরিজ শুরুর আগে সে সব রেকর্ডে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
আর মাত্র ৯ রান করলেই বাংলাদেশের পক্ষে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন মুশফিকুর রহিম। বর্তমানে এই তালিকায় শীর্ষে আছেন তামিম ইকবাল। তার রান ১৫ হাজার ১৯২। মুশফিকুর রহিমের বর্তমান রান ১৫ হাজার ১৮৪।
টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত একমাত্র ভারতকেই হারাতে পারেনি বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে একটি টেস্ট জিতলেই টেস্ট খেলুড়ে ১০ দলের বিপক্ষে জেতা হবে বাংলাদেশের। লাল বলে এখন পর্যন্ত শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেননি সাকিবরা।
টেস্টে বাংলাদেশের অন্যতম সেরা স্পিনার তাইজুল ইসলাম। এই ফরম্যাটে দুইশ উইকেট আছে একমাত্র সাকিব আল হাসানের। সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেটের মালিক হতে স্পিনার তাইজুল ইসলামের দরকার আর ৫ উইকেট। ভারতের বিপক্ষে সেটাও হয়ে যেতে পারে।
ভারতের বিপক্ষে মেহেদি হাসান মিরাজের সামনেও উঁকি দিচ্ছে একটি রেকর্ড। সাকিব আল হাসান (৭০৮), মাশরাফি বিন মর্তুজা (৩৮৯) ও মোস্তাফিজুর রহমানের পরে চতুর্থ বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট পেতে মেহেদী হাসান মিরাজের প্রয়োজন আর ৭ উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category