• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের সম্মান জানাবে সরকার

নিজস্ব প্রতিবেদক :
Update : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের সম্মান জানাবে সরকার। সোমবার (৯ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সকল শহিদের স্মরণে স্মরণসভা আয়োজনের লক্ষে প্রস্তুতিমূলক সভায় উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এ কথা জানান।
উপদেষ্টা বলেন, স্মরণসভায় শহিদ পরিবারকে সর্বোচ্চ সম্মান দেওয়ার পাশাপাশি ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগাতে হবে। সভায় বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন এবং লং মার্চ টু ঢাকা- এই তিনটি বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে। কারণ শব্দগুলো গণআন্দোলনে টনিক হিসেবে কাজ করেছে। সভাকে এমনভাবে ফুটিয়ে তুলতে হবে, যেন তা জুলাই গণআন্দোলনের আবহ তৈরি করে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল হক অনুষ্ঠানের বিভিন্ন ডিজাইন নিয়ে তার মতামত ব্যক্ত করেন।
উল্লেখ্য, স্মরণসভার ফোকাল পয়েন্ট হিসেবে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম দায়িত্ব পালন করবেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category