• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬১ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক :
Update : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি সামরিক হামলায় ৪৮ ঘন্টার মধ্যে কমপক্ষে ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় চিকিৎসকরা শনিবার এ তথ্য জানিয়েছেন।
জাবালিয়া শহুরে শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত লোকদের জন্য আশ্রয়স্থল হিসাবে ব্যবহৃত হালিমা আল-সাদিয়া স্কুল প্রাঙ্গণে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আটজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে হামলাটি কম্পাউন্ডের ভিতরে হামাসের একটি কমান্ড সেন্টারকে লক্ষ্য করে চালানো হয়েছিল। তবে হামাস জানিয়েছে, সেখানে তাদের কোনো কমান্ড সেন্টার ছিল না।
গাজা শহরের একটি বাড়িতে হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন।
আরেকটি ইসরায়েলি হামলায় আমর ইবনে আলা স্কুলে চারজন নিহত এবং ২৫জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে গাজা শহরের শেখ রাদওয়ান শহরতলির বাস্তুচ্যুত পরিবারগুলোও রয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক হামলায় এ পর্যন্ত ২৮ জন নিহত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category