• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় নেসকো অফিসের অসাবধানাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

আতাউর শাহ্ :
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁর সদর উপজেলা দোগাছি উত্তরপাড়া গ্রামে পুকুরের পানিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে তাহিদ (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সকাল সোয়া ৯ টার দিকে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহত তাহিদ ওই গ্রামের মো. রাসেলের ছেলে ও স্থানীয় এস এম অ্যাকাডেমির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, গতকাল শনিবার বিদ্যুৎ বিভাগ নেসকো লোকজন বিদ্যুতের কাজ করে চলে যাওয়ার পর সেখানে বিদ্যুতের একটি তার অসাবধানাতা বশত জনৈক রুস্তম আলী পুকুরে পড়েছিল। আজ সকাল সোয়া ৯.১০ টার দিকে ওই পুকুরে একটি মাছ পানিতে ভাসতে দেখতে পায় তাহিদ। তখন সে পুকুরে পানি থেকে মাছটি উঠাতে গেলে ঘটনাস্থলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে। পরবর্তীতে ওই গ্রামের লোকজন নেসকো অফিসে এসে বিক্ষোভ সমাবেশ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category