• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে : প্রধানমন্ত্রী নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত রাশিয়ার হামলায় একদিনে ১৩২০ ইউক্রেনীয় সেনা নিহত সড়ক দুর্ঘটনায় পরিবারের সবাইকে হারানো শিশু সিয়ামের পাশে মাসুদ সাঈদী পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭ দিনের ব্যবধানে ফের জোড়া খুন কয়রায় ৪ দলীয় ফুটবল খেলায় কালনা সাফিয়া ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন পলাশবাড়ীতে বাস দূর্ঘনায় নিহত-১ আহত ১৫ রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী আমরা আমাদের মতো করে এই দেশের উন্নয়ন করব: স্পিকার গাজার ৭০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে আনার নির্দেশ নেতানিয়াহুর

পলাশবাড়ীতে বাস দূর্ঘনায় নিহত-১ আহত ১৫

বায়েজিদ:
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে পলাশবাড়ী – গাইবান্ধা সড়কে যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে রিক্তা বেগম (২৮) নামে এক নারী নিহত হয়। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। ৩১ মে রবিবার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত রিক্তা বেগম গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধায় অভিমুখী যাচ্ছিল। পথে সকাল ৭টার দিকে ঠুটিয়াপাকুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান রিক্তা বেগম ঐ নারী।
এঘটনায় আহত হন অন্তত ১৫ জন যাত্রী। তাদের কে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
দুর্ঘটনার আহত যাত্রীরা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় সেখানে পানি কম ছিল, ফলে শিশুদের নিয়ে তারা উঠে আসতে পেরেছেন। নয়তো নিহত সংখ্যা আর বৃদ্ধি পেতো।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার লোকমান হাকিম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালানো হয়। নিহত নারীর লাশ উদ্ধারসহ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধারের চেষ্টা চলছে ।
এদিকে নিহত নারীর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীপ কুমার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category