• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক :
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন দর নির্ধারণ করেছে সরকার। বুধবার (১৩ মে) সচিবালয়ে কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি জানান, এ বছর ঢাকার ভেতরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে এই দাম ৫৭ থেকে ৬২ টাকা।
এছাড়া সারাদেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী আরও জানান, কোরবানির চামড়া সংরক্ষণে সরকার বিনামূল্যে লবণ সরবরাহ করবে। এজন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর মাধ্যমে এসব লবণ জেলা ও উপজেলায় পৌঁছে দেওয়া হবে।
গত বছর ঢাকায় গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে অনেক জায়গায় নির্ধারিত দামে চামড়া বিক্রি না হওয়ার অভিযোগ ওঠে।
চামড়া খাতে দীর্ঘদিন ধরেই মূল্য কারসাজির অভিযোগ রয়েছে। সরকার প্রতিবছর দর নির্ধারণ করলেও বাস্তবে তার পূর্ণ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন থেকে যায়। এবার নতুন সিদ্ধান্ত কতটা কার্যকর হয়, তা দেখা যাবে আসন্ন ঈদুল আজহায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category