সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : গতকাল বাংলাদেশ শিশু কল্যান পরিষদ কনফারেন্স রুমে ইন্টেলেকচুয়াল ফোরাম বাংলাদেশ এর উদ্যোগে মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে মোফাচ্ছের আমিরুল ইসলাম বেলালী সঞ্চালনায় জন প্রত্যাশার বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য রাষ্ট্র বিজ্ঞানী প্রফেসর ড. হাসানুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, কর্ণেল হাসিনুর রহমান, কর্ণেল মোঃ জাকারিয়া, উপাধাক্ষ্য মোঃ আব্দুররহমান, ড. মোঃ আব্দুল জলিল প্রমুখ। বক্তাগণ নিম্নলিখিত দাবী পেশকরেন।
১। পরাধীনতারশিকল ভাঙ্গতে হবে। ২। আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা জরুরী/ রাষ্ট্রের মালিকানা চেষ্টা করা লাগবে। ৩। ঐক্যবদ্ধ হতেহবে ৭১-২৪ সকল মুক্তিকামী যোদ্ধাদের। ৪। ডিপষ্ট্রেটে লোক তৈরী করতে হবে। ৫। অর্থনৈতিক দূর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। ৬। শিক্ষানীতিতে সকল বৈষম্য দূরীকরন। ৭। কমন কজ/ কমন জায়গা সামনে আনতে হবে। ৮। ট্রাম্প বাইবেল শপথ করে ক্ষমতায় আসে ইসলাম নিয়ে কমন আইডিয়া নিয়ে আসতে হবে। ৯। ইসলাম ও মুসলিম আইডেন্টিটি নিয়ে থাকা আবশ্যক। ১০। মানুষের সম্মতিতে রাষ্ট্র চলতে হবে, তবে দুর্নীতি, জুলুম বন্ধ হবে। ১১। বেসরকারী শিক্ষায় ১ বছরের পিআর এল চালু করতে হবে। ১৩। অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদান করতে হবে। ১৩। বেসরকারী শিক্ষকদের অবিলম্বে বদলী ব্যবস্থা করতে হবে।