• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

টুঙ্গীপাড়ার নীলফা বাজারে এমাদ পরিবহনের বাস খাদে, আহত অন্তত ২০

মনিরুল ইসলাম :
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার নীলফা বাজার এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বুধবার সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে পিরোজপুর থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নীলফা বাজারে গ্রামীণ ব্যাংকের সামনে পৌঁছালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সেটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় অন্তত ২০জন গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ওই সড়কটি ব্যস্ত হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এর আগেও একই এলাকায় একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যা জনমনে উদ্বেগ তৈরি করেছে
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি অথবা যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category