• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কাশিমপুর কারাগারে হামলার পরিকল্পনা, সতর্ক করলেন যুবক

মো: আসিফ :
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, গাজীপুর : কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হামলা চালিয়ে বন্দি ছিনতাই ও অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করার পরিকল্পনা চলছে বলে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে ফোন করে সতর্ক করেছেন এক যুবক। এছাড়া, তিনি হোয়াটসঅ্যাপ এবং সরাসরি দেখা করেও ওসিকে বিষয়টি জানিয়েছেন। রোববার (২৫ আগস্ট) বিকেলে এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন ওসি শাহ আলম। ঘটনাটি ঘটেছে গত ২১ আগস্ট বিকেলে। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানায় সাধারণ ডায়েরি হয়েছে বলে জানান ওসি শাহ আলম। কে বা কারা কারাগারে হামলার পরিকল্পনা করছে সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ। সাধারণ ডায়েরি ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট বিকেলে কোনাবাড়ি থানার ওসিকে ফোন করেন এক যুবক। এসময় ওই যুবক জানান, আগামী এক সপ্তাহের মধ্যে যেকোনো সময় কাশিমপুর কারাগারে আক্রমণ করে আটককৃত বন্দি/আসামিদের ছিনিয়ে নেওয়াসহ অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করা হবে। কেন এমন হামলা হবে জানতে চাইলে উত্তরে যুবক বলেন, জানতে পারছি, দেশে অরাজকতা সৃষ্টি করে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করা ও দেশকে অস্থিতিশীল করে বিদেশিদের কাছে তুলে ধরে ভাবমূর্তি নষ্ট করতেই হামলা চালানো হবে। কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘এক যুবক কারাগারে হামলা হবে বলে আমাকে ফোনে ও হোয়াটসঅ্যাপ কল দিয়ে জানায়। পরে ওই যুবক সরাসরি এসেও জানিয়েছে। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাদের জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category