• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক

নিজস্ব প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : সুন্দরবনে অভিযান চালিয়ে সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে ৩.৫৬ ঘনফুট সুন্দরী কাঠ সহ ২ টি নৌকা জব্দ করা হয়। এরা সকলেই কাঁকড়ার পারমিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করে। জানা গেছে মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৪ টার দিকে শিবসা টহল ফাঁড়ির অধিনস্থ আড়বাওন খাল এলাকা থেকে এ সকল কাঠ সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কালাবগী গ্রামের খোকন গাজী, বিল্লাল গাজী, ইকবাল ফকির ও বিল্লাল শেখ। অভিযানের নেতৃত্ব দেন শিবসা বন টহল ফাঁড়ির দায়িত্বরত ওসি শেখ রবিউল ইসলাম । সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যাক্তিদেরকে আদালতে প্রেরন করা হবে।

সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার, ৩ জেলেসহ নৌকা আটক
নিজস্ব প্রতিনিধি :
সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : সুন্দরবনে চরপাটা জালের পারমিট নিয়ে নিষিদ্ধ বেন্দীজাল দিয়ে মাছ ধরার অপরাধে ৩ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে নিষিদ্ধ বেন্দি জাল, ৩ টি নৌকা সহ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সুন্দরবনের অভ্যন্তরে শিবসা নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন নলিয়ান এলাকার জামাল মোল্যা, জাকিরুল ও নুর মোহাম্মদ মোল্যা। অভিযান পরিচালনা করেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে আদাচাই টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদী হয়ে বন অপরাধ আইনে মামলা দায়ের করেছে। আটক জেলেদেরকে আদালতে প্রেরন করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category