• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীর আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা

মোঃ আল আমিন :
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বহিরাগত সন্ত্রাসীরা কলেজ চলাকালীন ক্যাম্পাসে ঢুকে অধ্যক্ষকে লাঞ্ছিত করে।
অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের অভিযোগ, তিনি সকালে কলেজে গিয়ে দাপ্তরিক দায়িত্ব পালন শুরু করেন। অধ্যক্ষ তাঁর দপ্তরে দাপ্তরিক কাজে ব্যস্ত থাকার সময় একদল বহিরাগত চিহ্নিত সন্ত্রাসী অতর্কিতভাবে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। এসময় তারা অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায় তার ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এসময় তাকে টেনে হেঁচড়ে অফিসের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীগণ এগিয়ে গেলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে।
এ ঘটনায় রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলে জানান অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন।
এর আগেও কলেজটিতে একই সন্ত্রাসী চক্র কলেজটিতে শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলাসহ একাধিকবার অনাকাংখিত ঘটনা ঘটায়। পরে প্রশাসনের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল কলেজে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।


নরসিংদীতে কেক কেটে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম উদ্বোধন
মোঃ আল আমিন, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে শুরু হয়েছে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম। সোমবার (২০ এপ্রিল) সকালে নরসিংদীর সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে কেক কেটে এই কার্যক্রমের উদ্বোধন করনে নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
আগামী ১০ মে পর্যন্ত জেলার ১৭ শত ৩৬টি কেন্দ্রে ৩ লক্ষ ১০ হাজারের বেশি শিশুকে দেয়া হবে এই টিকা। বিগত ২৮দিনে কোন টিকা গ্রহণ করেনি এমন ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এই টিকা গ্রহণের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবিরের সভাপতিত্বে টিকাদান উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।
এসময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু কাউছার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জাফরিন তৃষাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন অভিভাবকরা।

মাধবদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
নরসিংদী প্রতিনিধি : ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম আজাদ (৫৭) নামে এক বৃদ্ধকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে নরসিংদীর মাধবদীতে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়নের বালুসাইর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বালুসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই গ্রামের আবুল কালাম আজাদ তাকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এ ঘটনার পর শিশুটিকে একটি আইসক্রিম কিনে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। বাড়িতে গিয়ে শিশুটি তার মা-বাবাকে ঘটনা জানালে তার বাবা ও স্থানীয় লোকজন আবুল কালামকে আটক করে গণপিটুনির চেষ্টা করে। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার কাছ থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এ সময় উত্তেজিত জনতা আবুল কালামের বাড়িঘরে ভাঙচুর চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ভুক্তভোগীর পরিবারও মামলা করার জন্যে থানায় এসেছেন। মামলার পর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category