• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হাম-রুবেলা প্রতিরোধে জিয়ানগরে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, জিয়ানগর (পিরোজপুর) : পিরোজপুরের জিয়ানগর উপজেলায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ ক্যাম্পেইনের আওতায় উপজেলায় মোট ৭ হাজার ৭৪০ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ৫ হাজার ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। পুরো উপজেলায় ১১টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।
প্রথম দিনে উপজেলার ৫টি ইউনিয়নে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এ দিনে ৫৫১ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, “হাম ও রুবেলা শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ রোগ। সময়মতো টিকাদানই এ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।” তিনি অভিভাবকদের নির্ধারিত সময় অনুযায়ী শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ধাপে ধাপে পুরো উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হবে এবং শতভাগ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আকাশ সাহা, ডা. লিমন দাস, মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস, হাম ও রুবেলা কর্মসূচির টেকনিশিয়ান মাম রিয়াজসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category