• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

বুজবাংলা২৪ডটকম, ঢাকা : সারাদেশে বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৫ কৃষক, রংপুরের মিঠাপুকুরে ২, নেত্রকোণার আটপাড়ায় ১ জন, হবিগঞ্জে ১ জন, ময়মনসিংহে ২ জন ও কিশোরগঞ্জে একজনের মৃত্যু মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) জামালগঞ্জের পাগনার হাওর, ধর্মপাশা উপজেলায় টগার হাওর এবং তাহিরপুর উপজেলায় এ বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে।
সুনামগঞ্জে নিহতরা হলেন- তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন (২৬), ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ (১৩) এবং দিরাই উপজেলার লিটন মিয়া (৩৮)।
এছাড়াও রংপুরে দুইজন, ময়মনসিংহে দুইজন, নেত্রকোণায় একজন ও হবিগঞ্জে একজন ও কিশোরগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ সকালে উপজেলার বড় হযরতপুর এলাকার সখিপুরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- বড় হযরতপুর এলাকার তালেব উদ্দিন (৬০) এবং মাছ ধরতে আসা মিলন মিয়া (৪০)।
স্থানীয়রা জানান, সকালে বৃষ্টির আগে একটি পুকুরে জেলেরা মাছ ধরছিলেন। সেই দৃশ্য দেখতে পাড়ে ভিড় করেন ১০ থেকে ১২ জন গ্রামবাসী। পাশের আরেকটি পুকুরে পানা কাটছিলেন একজন। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই অনেকে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। জানা গেছে আহতদের মধ্যে ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category