• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংদীতে নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন কুড়িগ্রামে ৯ প্রতিষ্ঠানে ৭০ পরীক্ষার্থীর সবাই ফেল মামলা মানেই ঝামেলা, কোর্টে দৌড়াদৌড়ি-কে চায় : তাহসিফের বাবা নতুন স্বৈরাচারের উত্থান দেখছি : নাহিদ ইসলাম ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: গালিবাফ আধুনিকতার ছোঁয়ায় কমেছে বিক্রি, সংকটে কেশবপুরের শত বছরের লোহাপট্টি উলিপুরে গৃহবধুকে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবারের লোকজন পালাতক আশুলিয়ার ৬ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত করার প্রত্যয়, কঠোর হুঁশিয়ারি নেতৃবৃন্দের

নরসিংদীতে নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন

মোঃ আল আমিন :
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নরসিংদী : নরসিংদীর রায়পুরার আড়িয়াল খাঁ নদের তীর থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সকালে রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্বপাশে নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর তীরে হলুদ রঙের একটি বস্তার ভেতর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। মরদেহের দুই হাত স্কচটেপ দিয়ে এবং দুই পা কাপড় দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। লাশের শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন সহ আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের মুখ ও শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিন থেকে চার দিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে মরদেহ নদীর তীরে ফেলে গেছে বলে ধারণা করছেন পুলিশ ও স্থানীয়রা।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় পচাগলা মরদেহটি উদ্ধার করেছে। মরদেহের গলা ও শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে। উদ্ধারের সময় তাঁর হাত-পা বাঁধা ছিল। অন্য কোথাও হত্যা করে মরদেহটি এখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওসি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category