• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংদীতে নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন কুড়িগ্রামে ৯ প্রতিষ্ঠানে ৭০ পরীক্ষার্থীর সবাই ফেল মামলা মানেই ঝামেলা, কোর্টে দৌড়াদৌড়ি-কে চায় : তাহসিফের বাবা নতুন স্বৈরাচারের উত্থান দেখছি : নাহিদ ইসলাম ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: গালিবাফ আধুনিকতার ছোঁয়ায় কমেছে বিক্রি, সংকটে কেশবপুরের শত বছরের লোহাপট্টি উলিপুরে গৃহবধুকে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবারের লোকজন পালাতক আশুলিয়ার ৬ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত করার প্রত্যয়, কঠোর হুঁশিয়ারি নেতৃবৃন্দের

অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

ঢাকা : অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’-এর সরাসরি কোনো আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তাঁর মতে, সনদটি ঘিরে রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়েও বেশি।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ সিরিজের ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত জুলাই জাতীয় সনদের সরাসরি কোনো আইনি ভিত্তি নেই। তবে এ সনদকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমঝোতা হয়েছে, তার গুরুত্ব অনেক বেশি।
সনদটির আইনি স্বীকৃতি নিয়ে বিতর্কের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের শেষ পর্যায়ে সনদের আইনি ভিত্তি দেওয়া নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল। জনগণ সনদটি চায় কি না, সে প্রশ্নও সামনে এসেছিল। এ অবস্থায় বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করার প্রয়োজন দেখা দেয়।
তিনি জানান, সনদটিকে আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে সে সময় বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছিল। তাঁদের পক্ষ থেকে বিষয়টি সুপ্রিম কোর্টে নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে অন্যরা এতে সম্মত হননি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, পরে সুপ্রিম কোর্টের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করা হলে আদালতও এ দায়িত্ব নিতে আগ্রহী হয়নি। আদালতের পক্ষ থেকে বিষয়টিকে রাজনৈতিক হিসেবে বিবেচনা করে রাজনৈতিকভাবেই সমাধানের পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category