• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সৌদি আরবগামী ১৪৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ২৩১ যাত্রী কুড়িগ্রামের উলিপুরে পরকীয়ার জেরে নারীর আত্মহত্যা, মরদেহ থানায় পলাশবাড়ীতে ৫০ বছরের পুরোনো রাস্তা বন্ধের অভিযোগ; ভোগান্তিতে ২০টি পরিবার চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল আনসার-মুহাজির ভ্রাতৃত্ব: মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ মুল সোপান শীর্ষক জাতীয় সীরাতুন্নবী (স) সেমিনার অনুষ্ঠিত কয়রায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময় শিকলে বাঁধা কুমারখালীর নাজমার জীবন, অর্থাভাবে মিলছেনা চিকিৎসা কুড়িগ্রামে পুলিশ ও বিজিবি কর্তৃক বিপুল পরিমান মাদকসহ আটক-৩ ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসালে সরাসরি মামলা ও মালামাল জব্দ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, অনুরোধের সময় শেষ। এখন থেকে অবৈধভাবে দোকান বসালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চলাকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি পালিত হয়।
ডিএসসিসি প্রশাসক বলেন, সড়কে যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির অন্যতম কারণ অবৈধ হকার ও ভাসমান দোকান। ঢাকাবাসীকে এসব দুর্ভোগ থেকে মুক্তি দিতে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। মানবিকতার দোহাই দিয়ে সড়ক ও ফুটপাত দখলের সুযোগ দেওয়া হবে না। নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে আবদুস সালাম জানান, আগামী সপ্তাহে সেখানে আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে। কোনো অবস্থাতেই সড়কে হকার বসতে দেওয়া হবে না।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ রক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার বিকল্প নেই। কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। রাজধানীর পরিবেশ রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক র‌্যালি ও প্রচারণা অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয়ের সামনে থাকা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) স্থানান্তরের বিষয়েও কথা বলেন ডিএসসিসি প্রশাসক। তিনি জানান, জনস্বার্থে সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে এসটিএসটি সরিয়ে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ওই এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন আরেকটি এসটিএস নির্মাণের কাজ চলছে, যা চলতি মাসের মধ্যে শেষ হওয়ার কথা।
সিআইডি কার্যালয় থেকে শুরু হওয়া পরিচ্ছন্নতা অভিযানটি শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে গিয়ে শেষ হয়। এ সময় ডিএসসিসি প্রশাসক বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য পরিষ্কার ও অবৈধ দোকান অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন।
দিনব্যাপী এ কর্মসূচিতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা ও মশক নিধনকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category