• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সৌদি আরবগামী ১৪৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ২৩১ যাত্রী কুড়িগ্রামের উলিপুরে পরকীয়ার জেরে নারীর আত্মহত্যা, মরদেহ থানায় পলাশবাড়ীতে ৫০ বছরের পুরোনো রাস্তা বন্ধের অভিযোগ; ভোগান্তিতে ২০টি পরিবার চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল আনসার-মুহাজির ভ্রাতৃত্ব: মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ মুল সোপান শীর্ষক জাতীয় সীরাতুন্নবী (স) সেমিনার অনুষ্ঠিত কয়রায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময় শিকলে বাঁধা কুমারখালীর নাজমার জীবন, অর্থাভাবে মিলছেনা চিকিৎসা কুড়িগ্রামে পুলিশ ও বিজিবি কর্তৃক বিপুল পরিমান মাদকসহ আটক-৩ ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কুড়িগ্রামে পুলিশ ও বিজিবি কর্তৃক বিপুল পরিমান মাদকসহ আটক-৩

মোস্তাফিজুর রহমান :
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রাম : কুড়িগ্রামে পুলিশ ও বিজিবি কর্তৃক বিপুল পরিমান ভারতীয় মাদকসহ মালামাল উদ্ধার এবং একইসাথে আটক-৩। জেলার রৌমারীতে অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ ইউসূফ আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
শুক্রবার রৌমারী থানাধীন বন্দবেড় ইউনিয়নের বাইশপাড়া ঘাট এলাকায় জনৈক মোঃ জসির উদ্দিনের টং দোকানের সামনে সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবিরের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করে ইউসূফ আলীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে কালো জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে কমলা রঙের মোট তিন হাজার পাঁচশত (৩৫০০) পিস ইয়াবা উদ্ধারসহ মাদককারবারীকে আটক করা হয়।
এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, “রৌমারী, রাজিবপুর ও ঢুষমারা থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত এবং মাদক নির্মূলে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।
অপরদিকে, কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র অভিযানে ০২ জন আসামীসহ ১৫ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল ও মাদক উদ্ধার করা হয়েছে।
জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)’র বিশেষ অভিযানে গত এক সপ্তাহে ০২ জন আসামীসহ ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকা মূল্যের ভারতীয় মদ, ইয়াবা, কারেন্ট জাল, ওষুধ, কসমেটিকস ও প্যান্ট পিসসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি উক্ত বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category