• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :

শ্রমিক অধিকারের প্রশ্নে সবাইকে এক প্ল্যাটফর্মে থাকতে হবে : লস্কর মোহাম্মদ তাসলিম

তৌহিদ হোসেন সরকার :
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : জাহাঙ্গীর আলম বেপারীর ওপর হামলার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত হামলাকারীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান লস্কর মোহাম্মদ তাসলিম।
নৌপথে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। নৌখাতে সন্ত্রাস ও অনিয়ম বন্ধ না হলে শ্রমিকরা নিরাপদে কাজ করতে পারবে না। প্রধান অতিথি কেন্দ্রীয় সাধারন সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম প্রতিবাদ সভায় এ কথা বলেন।
গতকাল বাংলাদেশ নৌপরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বেপারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, গত ১০ মে নৌদিবসের কর্মসূচিতে নৌপরিবহন মন্ত্রীর উপস্থিতিতেই বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হন জাহাঙ্গীর আলম বেপারী। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ নৌপরিবহন শ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহজাহান হাওলাদার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. মিজানুর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান, যশোর নোয়াপাড়া শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাতক শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান, পিরোজপুর শাখার সভাপতি মো. জসিম উদ্দিন, বরিশাল বিভাগীয় সভাপতি মো. দেলোয়ার হোসেন আকন্দ, মুন্সিগঞ্জ মুক্তারপুর শাখার সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া এবং গাবতলী শাখার সাংগঠনিক সম্পাদক সুমন শিকদারসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে লস্কর মোহাম্মদ তাসলিম বলেন, শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক অধিকার আদায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় শ্রমজীবী মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। তিনি বলেন, শ্রমিকদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে— কিন্তু শ্রমিক অধিকারের প্রশ্নে সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, শ্রমিক হিসেবে সবার অধিকার সমান। তাই অধিকার আদায়ের সংগ্রামে সবাইকে একসাথে কাজ করতে হবে। নৌপরিবহন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম বেপারীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এটি শুধু একজন নেতার ওপর হামলা নয়, বরং শ্রমিক সমাজের অধিকার হরণের অপচেষ্টা।
তিনি বলেন, হামলার ভিডিও ফুটেজ দেখে প্রকৃত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শ্রমিক সমাজ নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে হবে। ন্যায়বিচার আদায় করেই শ্রমিকরা ঘরে ফিরবে ইনশাআল্লাহ।
শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই শ্রমিকদের অধিকার হরণ করতে পারবে না।
তিনি দাবি করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন, এই সংগঠনের পতাকাতলে থেকে শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি জাহাঙ্গীর আলম বেপারীর ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ন্যায়সঙ্গত বিচারের দাবি জানান।
সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত হামলাকারীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category