• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন কয়রা উত্তরচক মাদ্রাসায় কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জিয়ানগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান উপহার দেশে দারিদ্র্যের হার বেড়ে ২৭.৯ শতাংশ ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে : মিয়া গোলাম পরওয়ার দূর্গাপূজা নির্বিঘ্ন্ন করতে পিরোজপুর জেলায় ৩ হাজার আনসার-ভিডিপি মোতায়েন নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিকের মৃত্যু

ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ঢাকা : সৌদি আরবে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার ভিত্তিতে এ রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।
শনিবার (১৭ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২১ অক্টোবর থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। তবে এ কার্যক্রম শুরু করা নির্ভর করবে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতির ওপর।
এদিকে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে যাত্রীরা এসব রুট ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজের চলাচল রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত বহাল থাকবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের মতো নিয়মিত বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে।
যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটেও অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ফ্লাইটের সর্বশেষ সময়সূচি, টিকিট ও বুকিং-সংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category