• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

কয়রায় সোনালী ব্যাংকের খেলাপি ঋণ আদায় কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : সোনালী ব্যাংক পিএলসি-এর বিশেষ নির্দেশনা ও সার্কুলার অনুসরণে খুলনার কয়রা শাখায় বছরব্যাপী বিশেষ খেলাপি ঋণ আদায় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একই সাথে ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মাসব্যাপী ‘ঋণ আদায় মাস’ ঘোষণা করেছে ব্যাংক কর্তৃপক্ষ। শনিবার (২৩ মে) কয়রা শাখা কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি, খুলনা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ গোলাম কুদ্দুস।
উদ্বোধনী দিনেই ব্যাংকের গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। প্রথম দিনেই প্রায় ২০ জন গ্রাহক ব্যাংকের নিয়ম মেনে স্বতঃস্ফূর্তভাবে তাদের খেলাপি ঋণের টাকা পরিশোধ করেন। সোনালী ব্যাংক কয়রা শাখার ব্যবস্থাপক তুষার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রিন্সিপাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ ওসমান গনি , প্রিন্সিপাল অফিসার সুশান্ত কুমার দাশ। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সহ-সভাপতি মাস্টার আব্দুর রউফসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ডিজিএম মোঃ গোলাম কুদ্দুস বলেন, “সোনালী ব্যাংক দেশের অর্থনীতি সচল রাখতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গ্রাহকদের সুবিধার্থে এবং ব্যাংকের তারল্য ও ঋণ প্রবাহ গতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সার্কুলার অনুযায়ী এই বিশেষ ছাড় ও আদায় কর্মসূচি চালু করা হয়েছে।” তিনি খেলাপি গ্রাহকদের আইনি জটিলতা এড়াতে এবং বিশেষ সুযোগ সুবিধা গ্রহণ করে আগামী জুনের ‘ঋণ আদায় মাস’-এর মধ্যে ঋণ পরিশোধ করার আহ্বান জানান। কয়রা শাখার ব্যবস্থাপক তুষার মন্ডল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে কয়রা শাখাকে একটি আদর্শ শাখা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। ১ জুন থেকে শুরু হতে যাওয়া ‘ঋণ আদায় মাস’ সফল করতে আমরা মাঠ পর্যায়ে সর্বাত্মক প্রচেষ্টা চালাব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category