• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

সমাজের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো জামায়াত কর্মীর কাজ : অধ্যাপক মামুন

তৌহিদ হোসেন সরকার :
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কুমিল্লা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ উপজেলার উদ্যোগে সুবিধাবঞ্চিত দুই পরিবারের গৃহনির্মাণে সহযোগিতা প্রদান করা হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় ২নং চৌয়ারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দিগলগাঁও ও কোদালিয়া গ্রামে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর ও ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স প্রাঃ লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন বলেন, “সমাজের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো জামায়াত কর্মীর দায়িত্ব। সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের সহায়তায় কাজ করাই জামায়াতে ইসলামীর অন্যতম মানবিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, দেশের যেকোনো প্রান্তে সাধারণ মানুষ সমস্যায় পড়লে জামায়াতের নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। মানুষের দুঃখ-কষ্ট লাঘব এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার মাধ্যমে একটি ইনসাফভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এ সময় দিগলগাঁও গ্রামের সুবিধাবঞ্চিত শ্রী বিকাশ চন্দ্র শীল এবং কোদালিয়া গ্রামের জামাল হোসেনের গৃহনির্মাণ কাজে সহযোগিতা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং চৌয়ারা ইউনিয়ন আমীর মাওলানা ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান এবং উপজেলা নায়েবে আমীর অধ্যাপক রুহুল আমিন। বক্তারা বলেন, স্থানীয় নেতাকর্মীদের এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category