• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

ধারণার চেয়েও দ্রুত গতিতে ড্রোন-মিসাইল উৎপাদন করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক :
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির পর ধারণার চেয়েও দ্রুত সময়ে ইরান ড্রোন ও মিসাইল উৎপাদন করছে। বৃহস্পতিবার (২১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
সংবাদমাধ্যমটি বলেছে, ইরান যে গতিতে তাদের ড্রোন ও মিসাইল সক্ষমতা ফিরিয়ে আনছে— তা মার্কিন গোয়েন্দাদের অবাক করেছে। টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় যুক্তরাষ্ট্র ও ইরান।
যুদ্ধবিরতি কাজে লাগিয়ে ইরান তাদের সামরিক সক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা করবে, এটি জানতেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। কিন্তু তারা যে এত দ্রুত সময়ের মধ্যে এটি অর্জন করতে চাইবে সেটি বুঝতে পারেননি তারা।
এক গোয়েন্দা সিএএনকে জানিয়েছেন, যুদ্ধের আগে ইরানের যে সামরিক সক্ষমতা ছিল, তারা ছয় মাসের মধ্যে সেই আগের অবস্থানে ফিরে যেতে পারে। তিনি বলেছেন, “গোয়েন্দা কমিউনিটি ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনের যে ধারণা করেছিল তার সবকিছু ছাপিয়ে গেছে তেহরান।” আর এক্ষেত্রে ইরানকে সহায়তা করছে চীন ও রাশিয়া। অপর এক মার্কিন গোয়েন্দা বলেছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইরানকে মিসাইলের উপকরণ দিচ্ছে চীন। এ ব্যাপারে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, সিএনএনে যে খবর প্রকাশ করা হয়েছে সেটি মিথ্যা। তারা ইরানকে মিসাইলের কোনো উপকরণ দেননি।
একটি সূত্র বলেছেন, ইরান যে গতিতে তাদের অস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে, তা নির্দেশ করছে, যদি যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে আবারও জটিল পরিস্থিতি তৈরি করতে পারবে দেশটি।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চায়নি বলে জানিয়েছে সিএনএন। সূত্র: সিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category