সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ইনসাফ বারাকাহ কিডনি ও জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস)’র মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে সারাদেশের ইউনিয়ন পরিষদ সদস্য/ সদস্যাসহ বাইসস সংশ্লিষ্ট সকলেই ইনসাফ বারাকাহ হাসপাতালের বিভিন্ন ধরনের সেবা গ্রহনে কর্পোরেট ডিসকাউন্ট সুবিধা পাবেন। ইনসাফ বারাকাহ হাসপাতালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন- মোঃ আলতাফ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মোঃ হাফিজুর রহমান, সহকারী মহাব্যস্থাপক (প্রশাসন) এবং মোঃ দুলাল হোসেন, সহকারী ব্যবস্থাপক, কর্পোরেট।
বাইসস এর পক্ষে স্বাক্ষর করেন- ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্বাস উদ্দিন, মহাসচিব, এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম, আইন বিষয়ক সচিব, এডভোকেট মোঃ মাহফুজার রহমান ইলিয়াস। এসময় আরো উপস্থিত ছিলেন বাইসস জাতীয় নির্বাহী পরিষদের তথ্য ও যোগাযোগ কর্মকর্তা, আমিনুল ইসলাম, মোঃ আল-আমিন আরিফ ও মোঃ আল মামুন হোসেন প্রমুখ।