• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় গার্মেন্টস সেক্টরের উদ্যোগে পোশাক শিল্প নেতৃবৃন্দের সভা

তৌহিদ হোসেন সরকার :
Update : বুধবার, ২০ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় গার্মেন্টস সেক্টরের উদ্যোগে পোশাক শিল্পের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ সভায় দেশের পোশাক শিল্প খাতের সার্বিক পরিস্থিতি, শ্রমিকদের অধিকার ও চলমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
গার্মেন্টস সেক্টরের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা মিঠুর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
সভায় বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পোশাক শিল্পকে টেকসই ও শ্রমিকবান্ধব করতে মালিক-শ্রমিকের পারস্পরিক সহযোগিতা ও ন্যায়ভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে হবে। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিক নেতৃত্বকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রমিক নেত্রী জনাবা কামরুন নাহার, ঢাকা মহানগরী দক্ষিণ সেক্টরের সভাপতি আবুল কালাম পাঠান ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, ঢাকা মহানগর লোকাল গার্মেন্টসের সভাপতি মীর জুলহাস ও সাধারণ সম্পাদক ওসমান গণি, ঢাকা জেলা সহ-সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোঃ আল আমিন, নারায়ণগঞ্জ মহানগর সেক্টরের সভাপতি খোরশেদ আলম রবিন, গাজীপুর জেলা সেক্টরের সাধারণ সম্পাদক সাকিব শেখ, শ্রমিক নেতা ফয়জুল ইসলাম, আমিরুল ইসলাম খানসহ পোশাক শিল্পের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category