• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

কুড়িগ্রামের চিলমারীতে গাঁজাসহ ব্যবসায়ী ও ১মহিলা গ্রেফতার

মাহমুদুল হাসান লিমন :
Update : বুধবার, ২০ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলার চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম চিলমারী থানাধীন মাটিকাটামোর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যশোর জেলার অভয়নগর থানাধীন নোয়াপাড়া এলাকার মোছাঃ নাজমিন আক্তার (২২) কে ১২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। আটক গাঁজার বাজার মূল্য আনুমানিক ১,২০,০০০/- টাকা বলে জানিয়েছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, চিলমারী থানাধীন মাটিকাটা মোড় এলাকা থেকে ১জন নারী মাদক কারবারিকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এছাড়াও কুড়িগ্রাম জেলার সকল থানা এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। ১৮ মে-২০২৬ তারিখ বিকেল সাড়ে ৫ টার দিকে তাকে আটক করেছে পুলিশ।
অপরদিকে ১৬ মে-২০২৬ তারিখ দুপুর আনুমানিক সোয়া ০১ ঘটিকায় কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি চৌকস টিম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ০৬ নং কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী এলাকায় অভিযান পরিচালনা করে ফুলবাড়ী ০৬ নং কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী একালার মাদক কারবারি মোঃ হাফিজুর রহমান (৩১)কে তার নিজ বসতবাড়ি হতে ৯৬০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ২,৮৮,০০০/- টাকা বলে জানিয়েছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category