• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

কয়রায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ২০ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রােগ্রাম এগ্রিকালচারাল এন্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬, কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার তিলােক কুমার ঘােষ। উপ-সহকারী কৃষি অফিসার আল মাহফুজের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) মােঃ আব্দুস সামাদ। এতে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রাসারণ অফিসার নিশাত ইসলাম, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাক্তার শুভ বিশ্বাস, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম, এ হাসান, উপজেলা সমবায় অফিসার তানভির মাসুদুল হাসান, উপ-সহকারী কৃষি অফিসার মােঃ জাকির হােসেন, গুরু দাশ মন্ডল, অনুতাব সরকার, মোঃ ফারুক হােসেন, মাহমুদুল হাসান,মােঃ গফ্ফার হােসেন,মােঃ মহিবুল ইসলাম, শেখ ফরিদ হােসেন,মােঃ সোহেল হুসাইন, মােঃ মিরাজ হােসেন, স্থানীয় কৃষক মিজানুর রহমান লিটন, মুর্শিদা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কয়রায় ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভাা
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সেবাগ্রহীতারা অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ,উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নূরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো,আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইস্তিয়াক আহমেদ জামায়াতের উপজেলা সেক্রেটারী শেখ সাইফুল্লাহ, কয়রা সদর ইউনিয়ন আমির মোঃ মিজানুর রহমান, ভুমি অফিসের সার্ভেয়ার বাবুল আক্তার প্রমুখ। আলোচনা সভায় ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয় এবং জনগণকে অনলাইনে ভূমিসেবা গ্রহণে উদ্বুদ্ধ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী মোঃ আব্দুল্লাহ আল বাকী বলেন ,ভূমিসেবা এখন অনেক সহজ ও প্রযুক্তিনির্ভর হয়েছে। অনলাইনের মাধ্যমে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা দ্রুত পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষকে হয়রানি মুক্ত ও স্বচ্ছ সেবা দিতে সরকার নিরলসভাবে কাজ করছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category