• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক :
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটির ঘোষণার পর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওমান ও তুরস্কসহ কয়েকটি দেশেও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, এসব দেশে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হিজরি ১৪৪৭ সনের ১ জিলহজ শুরু হবে আগামীকাল সোমবার (১৮ মে)। ইসলামী বিধান অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। সে হিসাবে সৌদি আরবে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। দেশটিতে ইতোমধ্যে ঈদকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়েছে।
এদিকে মালয়েশিয়াও একই দিনে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে। সংবাদমাধ্যম মালে মেইলের প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার রাজা পরিষদের ভারপ্রাপ্ত সহকারী সচিব মুহাম্মদ আফেন্দি জালালুদ্দিন জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেন।
ঘোষণার পর দেশজুড়ে স্থানীয় মুসলিমদের পাশাপাশি প্রবাসী মুসলিমদের মধ্যেও ঈদ প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন মসজিদ, সুরাউ ও ইসলামিক সংগঠন ইতোমধ্যে ঈদের জামাত এবং কোরবানির আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছে।
রাজধানী কুয়ালালামপুরসহ সেলাঙ্গর, পেনাং, জোহর ও অন্যান্য অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরাও ঈদ উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের আশা করছেন তারা।
মালয়েশিয়ার সঙ্গে মিল রেখে ইন্দোনেশিয়াও আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে। দেশটির ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী জাকার্তায় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে চাঁদ দেখার ফলাফল এবং জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব-নিকাশ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে তুরস্ক খালি চোখে চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা ও বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে পূর্বনির্ধারিত ইসলামী ক্যালেন্ডার অনুসরণ করে ঈদের তারিখ নির্ধারণ করেছে।
গালফ নিউজের আরেক প্রতিবেদনে বলা হয়, দেশটি ১৮ মে-কে জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে ঈদুল আজহার দিন হিসেবে নির্ধারণ করেছে।
ওমানেও প্রধান চাঁদ দেখা কমিটি জানিয়েছে, হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাসের প্রথম দিন শুরু হবে ১৮ মে। সে অনুযায়ী দেশটিতেও আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণার পর মুসলিম সম্প্রদায়ের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে কোরবানি, ঈদের জামাত এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে বিভিন্ন দেশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category