• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

নরসিংদীতে চিংড়ি মাছে জেলি প্রবেশ করানোর দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

মোঃ আল আমিন :
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীতে চিংড়ি মাছে জেলি প্রবেশ করানোর দায়ে পরিমল দাস নামে পাইকারি মাছের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১৮ মে) সকাল ৬টার দিকে নরসিংদী পৌর শহরের বৌয়াকুড়ে এমপি মার্কেটস্থ মাছের পাইকারী আড়তে এ অভিযান চালানো হয়। নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, পাইকারি আড়তে চিংড়ি মাছে অবৈধভাবে জেলি প্রবেশ করানোর দায়ে মাছের একজন পাইকারী ব্যবসায়ীকে মৎস ও মৎসপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দ করা জেলি মিশ্রিত প্রায় ১২৩ কেজি চিংড়ি মাছ জনসম্মুখে বিনষ্ট করা হয়।
এর আগে গত ১৩ মে সদর উপজেলার বড়বাজার এলাকায় একই আইনে যে ক্ষুদ্র মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছিল তিনি অর্থদণ্ড পাওয়া এই পাইকারী ব্যবসায়ীর কাছ থেকেই মাছ কিনেছিলেন বলে জানান নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান। জেলা প্রশাসনের নির্দেশে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রসিকিউশন দিয়ে সদর উপজেলা মৎস্য অফিসার সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category