সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : খুলনার কয়রায় ভবতােষ মৃধা (৪০) নামের এক ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে চোরাকারবারিরা। রাতের আধারে বসত ঘরে সিধ কেটে প্রবেশ করে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত ভবতােষ মৃধা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের যশাে মৃধার ছেলে। উপজেলার গিলাবাড়ি বাজারে তার ঔষধের দােকান রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ মে (সােমবার) রাত আনুমানিক ১ টার দিকে একদল চােরচক্র সিদ কেটে তার ঘরে প্রবেশ করে। এ সময় ভবতােষ মৃধা বিষয়টি জানতে পেরে হাক চিৎকার দেয়। এরপর ঐ চক্ররা তাকে ধারালাে অস্ত্র দিয়ে এলােপাতাড়ি কুপিয়ে শ্বাসনালি কেটে দেয়। এমতাবস্থায় তার স্ত্রী বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন ভবতােষকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘােষনা করেন। এ ঘটনায় মহেশ্বরীপুর ও গিলাবাড়ি বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, ব্যবসায়ী ভবতােষ মৃধা হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এর সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
কয়রায় কারিতাসের ত্রি-মাসিক সমন্বয় সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় কারিতাসের ডিআইডিআরএম কল প্রকল্পের সহয়তায় মহারাজপুর ইউনিয়নের প্রতিবন্ধি সদস্যদের উন্নয়নকল্পে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে উপজেলা পর্যায়ে এক ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষের সভাপতিত্বে ও কারিতাসের প্রোগ্রাম ম্যানেজার হাসিবুল ইসলাম টুটুলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ শুভ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, কামাল হোসেন, ইউপি সদস্য নুর ইসলাম খোকা, বিভুতি ভুষন রায়, আবু সাইদ, নারী নেত্রি মুর্শিদা খাতুন, প্রতিবন্ধি সদস্য আসমা খাতুন, অহিদ মোল্যা প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ প্রতিবন্ধি সদস্যরা উপস্থিত ছিলেন।