• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে ধান কেটে দিলেন ভিডিপি সদস্যরা

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কুড়িগ্রাম : কয়েকদিন যাবৎ প্রবল বৃষ্টির কারণে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি গ্রামের পাকা ধানের জমিসমূহ পানিতে ডুবে যায়। শ্রমিকের অভাবে পাকা ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। ১৪ মে উক্ত গ্রাম হতে একজন ভিডিপি সদস্য পাকা ধানের জমি পানিতে ডুবে নষ্ট হয়ে যাওয়ার একটি ভিডিও রাজারহাট উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের দায়িত্বে থাকা উপজেলা প্রশিক্ষক মোঃ উজ্জল হোসেন কে জানায়। উপজেলা প্রশিক্ষক মোঃ উজ্জল হোসেন বিষয়টি সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টকে জানায় এবং পরবর্তী নির্দেশনা মোতাবেক ১৫ মে সকালে উপজেলা প্রশিক্ষক মোঃ উজ্জল হোসেন উমরমজিদ ইউনিয়নের ২০ জন স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপি সদস্য নিয়ে পানিতে থাকা শ্রী রিপন চন্দ্রের পাকা ধান কেটে দেয়। এমন উদ্যোগ দেখে জমির মালিক ও স্থানীয় ব্যাক্তিবর্গ অনেক আনন্দিত হয়ে তাদের প্রতি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category