• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

জিয়ানগরে বাটা শ্রমিকদের স্বেচ্ছাশ্রমে পুননির্মাণ হলো বেড়িবাঁধ

নিজস্ব প্রতিনিধি :
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, জিয়ানগর (পিরোজপুর) : পিরোজপুরের জিয়ানগর উপজেলার খোলপটুয়া গ্রামে বাটা মালিকদের সহযোগিতা ও শ্রমিকদের স্বেচ্ছাশ্রমে প্রায় ১ কিলোমিটার বেড়িবাঁধ পুনর্র্নিমাণ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে ঘূর্ণিঝড় সিডর ও আইলার ক্ষত বহন করা এই বেড়িবাঁধটি এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াত ও কৃষিজমি রক্ষার একমাত্র ভরসা হিসেবে পরিচিত।
স্থানীয়রা জানান, বঙ্গোপসাগর সংলগ্ন হওয়ায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় প্রায়ই ক্ষতিগ্রস্ত হয় এই বেড়িবাঁধ। ফলে সাগরের নোনা পানি ঢুকে প্লাবিত হয় বিস্তীর্ণ কৃষিজমি। এতে বছরের পর বছর কৃষিকাজ ব্যাহত হয় এবং চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।
বেড়িবাঁধ পুনর্র্নিমাণ কাজে সহযোগিতা করেছে মেসার্স শাহনাজ ব্রিকস ইন্ডাস্ট্রিজ, মেসার্স আর ওয়ান ব্রিকস ইন্ডাস্ট্রিজ এবং মেসার্স ভাই ভাই ব্রিকস ইন্ডাস্ট্রিজ।
স্থানীয় বাসিন্দা খালেক মাতুব্বর বলেন, “সাগরের নোনা পানি ঢুকে আমাদের এলাকা প্লাবিত হয়েছিল। এজন্য প্রায় এক বছর আমরা কৃষিকাজ করতে পারিনি। এখন বাঁধ পুনর্র্নিমাণ হওয়ায় আবার কৃষিকাজ শুরু করার আশা করছি।”
আরেক বাসিন্দা আলাউদ্দিন বলেন, “আমাদের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল এই বেড়িবাঁধ। এটি ভেঙে যাওয়ায় রোগী নিয়ে চলাচল করতেও অনেক কষ্ট হতো। এখন আবার স্বাভাবিকভাবে চলাচল করা যাবে।”
স্থানীয় কৃষক জালিস মাহমুদ বলেন, “আমাদের নিত্যদিনের কাজ কৃষিকাজ। এই বেড়িবাঁধ অচল থাকায় আমরা কর্মহীন হয়ে পড়েছিলাম। বাঁধটি পুনর্র্নিমাণ হওয়ায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি।”
স্থানীয়রা আরও জানান, সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে বাটা মালিকদের সহযোগিতা ও শ্রমিকদের স্বেচ্ছাশ্রমে বাঁধটি পুনর্র্নিমাণ করা হয়েছে। এতে একদিকে মানুষের চলাচল সহজ হয়েছে, অন্যদিকে কৃষিজমি রক্ষার আশাও ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category