• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

সরকারি দল বহু জায়গায় উল্টাপাল্টা করছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক :
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বহু জায়গায় সরকারি দল অনেক উল্টাপাল্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘আপনারা দেখেছেন বহু জায়গায় এরইমধ্যে সরকারি দল অনেক উল্টাপাল্টা করছে। তারা গণভোটকে অগ্রাহ্য করেছে। তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করে অত্যন্ত দুর্বল-বিতর্কিত একজন মানুষকে সেই সম্মানজনক জায়গায়, বসিয়েছে।’
বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘আপনারা দেখেছেন যে ৪২টি জেলায় তারা প্রশাসক নিয়োগ দিয়ে বসিয়েছে, একটা ডেমোক্রেটিক প্রসেসে দেশ যখন এগোচ্ছে, এইসময় কেন প্রশাসক নিয়োগ দিতে হবে? দলীয় লোকদের কেন দিতে হবে? বিভিন্ন জায়গায় নির্বাচন করে জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে, হেরে গেছে; তাদেরকে আবার বড় বড় জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। এটাকে কি জনগণের সঙ্গে এক ধরনের তামাশা নয়?’
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ তুলে ধরে জামায়াতের আমির বলেন, ‘আবার বিশ্ববিদ্যালয়, যেখানে জ্ঞানের চর্চা হবে, আমাদের সন্তানগুলো মানুষ হয়ে, পরিপক্ব হয়ে একজন যোগ্য নাগরিক হয়ে বের হবে; সেখানে এখন দলীয় অনুগত লোকদেরকে ভিসি, প্রো-ভিসি, প্রক্টর, প্রভোস্ট—এসব গুরুত্বপূর্ণ পদে এখন নিয়োগ দেওয়া হচ্ছে। এগুলোর কোনো জবাব নেই।’
তিনি বলেন, ‘মনে রাখবেন, আপনাদের পরিকল্পনাই ফাইনাল না, আল্লাহ তায়ালার মহাপরিকল্পনা ফাইনাল। এটা যদি ফাইনাল হতো, অতীতের সরকার সাড়ে ১৫ বছরে খুব সুন্দর করে সবকিছু সাজিয়েছিল। কিন্তু না, দুই দিনের মাথায় সবকিছু তছনছ হয়ে গিয়েছে।’
রংপুর অঞ্চলের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘এই অঞ্চলের উন্নয়নের জন্য আমরা বলেছিলাম, কৃষির রাজধানী হিসেবে এটাকে ঘোষণা করবো। এটা কথার কথা নয়, মুখের কথা নয়; বাস্তবেই কৃষির রাজধানী হিসেবে এটাকে রূপান্তর করার জন্য যত কর্মসূচি নেওয়া দরকার, রাষ্ট্র সব কর্মসূচি নেবে। হয় রাষ্ট্রীয় উদ্যোগে হবে, না হয় বেসরকারি উদ্যোগে হবে, না হয় যৌথ উদ্যোগে হবে। হয় দেশীয় উদ্যোগে হবে, না হয় আন্তর্জাতিক উদ্যোগে হবে। কিন্তু এর চেহারা বদলাবে ইনশাআল্লাহ।’
এর আগে, একদিনের সফরে সকাল ৯টায় রংপুরে পৌঁছান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেয় মহানগর পুলিশ। পরে তিনি নগরীর মডেল কলেজ অডিটোরিয়ামে রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে যোগ দেন।
জুমার নামাজ শেষে একটি মসজিদ উদ্বোধনের পর বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category