• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী পিরোজপুরে পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত নরসিংদীতে গোসলে নেমে নিখোঁজের ৪ ঘন্টা পর কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সেবাশ্রম থেকে বহিষ্কারের পরও বেপরোয়া বাবুল কৃষ্ণ হাওলাদার! মুন্সিগঞ্জে কৃষি উন্নয়নে প্রযুক্তিনির্ভর চাষাবাদের ওপর জোর লবণ চাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর তাগিদ ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে ২ বাংলাদেশি নিহত চার সাংবাদিককে ৭২ ঘন্টার মধ্যে পুনর্বহাল না করলে এখন টিভি ঘেরাও করবে সাংবাদিক সমাজ : ডিইউজে সভাপতি ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই লাইসেন্স বাতিল : ডিএসসিসি প্রশাসক

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কেশবপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:
Update : সোমবার, ১১ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কেশবপুর (যশোর) : মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং সম্মানজনক আচরণের দাবিতে যশোরের কেশবপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ফারিয়ার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন। সোমবার দুপুরে কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন ও ওষুধ শিল্পের প্রসারে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও কর্মক্ষেত্রে তারা নানাভাবে অবহেলা ও অসৌজন্যমূলক আচরণের শিকার হচ্ছেন। তাই তাদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা ফারিয়ার উপদেষ্টা মোঃ সোহেল হাসান আইদ, বিসিডিএস সদস্য মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ফারিয়ার সভাপতি মোঃ রুহুল আমিন (এসকেএস ফার্মাসিটিক্যাল), সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম (বিকন ফার্মাসিউটিক্যাল), সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার মন্ডল (এরিস্টোফার্মা)সহ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ফারিয়ার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নিজাম উদ্দিন। সভাপতির বক্তব্যে মোঃ রুহুল আমিন বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ সহযোদ্ধা। নানা প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালন করেও তারা কাঙ্ক্ষিত সম্মান ও নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।” সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বলেন, “দেশের স্বাস্থ্যসেবার অগ্রগতিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অবদান অপরিসীম। তাই তাদের নিরাপত্তা, সম্মান ও পেশাগত অধিকার নিশ্চিত করা জরুরি।” এ সময় উপদেষ্টা মোঃ সোহেল হাসান আইদ বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা উচ্চশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ। তাদের সঙ্গে যেকোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ বন্ধ করতে হবে এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলকে আন্তরিক হতে হবে।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ন্যায্য অধিকার, পেশাগত নিরাপত্তা ও সম্মান রক্ষায় সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।


কেশবপুরে ২ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ
কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলায় লাইসেন্স হালনাগাদ না থাকায় দুইটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (১০ মে ২০২৬) বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন টিম উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনকালে এ নির্দেশনা প্রদান করেন যশোরের সিভিল সার্জন ডাঃ মোঃ মাসুদ রানা।
পরিদর্শনকালে টিম তিনটি প্রতিষ্ঠান ঘুরে দেখেন। এগুলো হলো- ১. মাইকেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ২. কেশবপুর প্যাথলজী, ৩. ক্রিস্টাল ডায়াগনস্টিক।
রুটিন পরিদর্শন শেষে দেখা যায়, মাইকেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং ক্রিস্টাল ডায়াগনস্টিকের লাইসেন্স হালনাগাদ নেই। এ কারণে প্রতিষ্ঠান দুটির সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন সিভিল সার্জন। এসময় উপস্থিত ছিলেন যশোরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ নাজমুস সাদিক এবং কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রেহেনেওয়াজ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বেসরকারি স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।


নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ কেশবপুর উপজেলার সাফল্যের ঝলক
নিজস্ব প্রতিনিধি:
সবুজবাংলা২৪ডটকম, কেশবপুর (যশোর) : যশোর জেলার “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” জেলা পর্যায়ের বিভিন্ন খেলায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কেশবপুর উপজেলার ক্ষুদে খেলোয়াড়রা। ক্রীড়া নৈপুণ্য, মেধা ও কঠোর পরিশ্রমের সমন্বয়ে একাধিক ইভেন্টে চ্যাম্পিয়নসহ বিভিন্ন স্থান অর্জন করে উপজেলার সুনাম বয়ে এনেছে তারা।
কেশবপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফুটবল (বালিকা) বিভাগে কেশবপুর উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া ব্যাডমিন্টন বালিকা একক ও দ্বৈত বিভাগেও কেশবপুরের খেলোয়াড়রা চ্যাম্পিয়ন হয়েছে। বালিকা এককে দিঘী অধিকারী এবং দ্বৈত বিভাগে দিঘী অধিকারী ও স্বর্নারী সাহা চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখান।
দাবা (বালিকা) বিভাগে প্রথম স্থান অর্জন করেছে দিঘী অধিকারী। অ্যাথলেটিক্সে ২০০ মিটার দৌড়ে বালিকা বিভাগে প্রথম হয়েছে সানজিদা এবং দীর্ঘ লাফে প্রথম স্থান অধিকার করেছে মুক্তা মন্ডল।
সাঁতার প্রতিযোগিতায় চিৎ সাঁতার বালক বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে মাহমুদ হাসান এবং বুক সাঁতার বালিকা বিভাগে দ্বিতীয় হয়েছে তাসনিম সুলতানা।
মার্শাল আর্ট বিভাগেও কেশবপুরের খেলোয়াড়রা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। কারাতে বালিকা ৪৫ কেজি বিভাগে সাথী সেন তৃতীয় স্থান লাভ করে। তায়কোয়ানডো বালিকা +৪৫ কেজিতে মুন্নী দত্ত, বালিকা -৪৫ কেজিতে সুরাইয়া ইয়াসমিন এবং বালক +৪৫ কেজিতে মো. সোহানুর রহমান দ্বিতীয় স্থান অর্জন করে। এছাড়া তায়কোয়ানডো বালক -৪৫ কেজি বিভাগে প্রথম স্থান অধিকার করে রাতুল দাস।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এক ফেসবুক স্ট্যাটাসে সকল খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে বলেন,
“নতুন কুঁড়ি স্পোর্টসের এ সাফল্য কেশবপুরবাসীর জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমরা আশাবাদী।”
উপজেলার ক্রীড়াঙ্গনে এমন ধারাবাহিক সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও অভিভাবকরা। তাদের প্রত্যাশা, যথাযথ পৃষ্ঠপোষকতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে কেশবপুরের এই তরুণ খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও সাফল্যের স্বাক্ষর রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category