• বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী পিরোজপুরে পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত নরসিংদীতে গোসলে নেমে নিখোঁজের ৪ ঘন্টা পর কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সেবাশ্রম থেকে বহিষ্কারের পরও বেপরোয়া বাবুল কৃষ্ণ হাওলাদার! মুন্সিগঞ্জে কৃষি উন্নয়নে প্রযুক্তিনির্ভর চাষাবাদের ওপর জোর লবণ চাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর তাগিদ ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে ২ বাংলাদেশি নিহত চার সাংবাদিককে ৭২ ঘন্টার মধ্যে পুনর্বহাল না করলে এখন টিভি ঘেরাও করবে সাংবাদিক সমাজ : ডিইউজে সভাপতি ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই লাইসেন্স বাতিল : ডিএসসিসি প্রশাসক

হিজলা ও মেহেন্দিগঞ্জে ট্রেড ইউনিয়ন প্রতিনিধি কর্মশালা-সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
Update : শনিবার, ৯ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, হিজলা (বরিশাল) : বরিশালের হিজলা উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে ২০২৬) সকাল ৯টায় উপজেলার একটি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তাসলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট জহিরউদ্দিন ইয়ামিন এবং হিজলা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক নুরুল আমিন।
উপজেলা শাখার সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব নেতা ইয়াসিন হেলালসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, জুলাই ঘোষণাপত্র ও গণভোটের রায় বাস্তবায়ন, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং ইসলামী শ্রমনীতির বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি শ্রমিকদের অধিকার আদায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক প্রতিনিধি ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এর আগে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দর বাজারে ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তাসলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল জেলা উপদেষ্টা মাহামুদুন্নবী তালুকদার, শ্রমিক নেতা সাইফুল ইসলাম।
মাওলানা সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি শ্রমিক নেতা নুরে রাব্বি নাঈম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category