• বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী পিরোজপুরে পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত নরসিংদীতে গোসলে নেমে নিখোঁজের ৪ ঘন্টা পর কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সেবাশ্রম থেকে বহিষ্কারের পরও বেপরোয়া বাবুল কৃষ্ণ হাওলাদার! মুন্সিগঞ্জে কৃষি উন্নয়নে প্রযুক্তিনির্ভর চাষাবাদের ওপর জোর লবণ চাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর তাগিদ ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে ২ বাংলাদেশি নিহত চার সাংবাদিককে ৭২ ঘন্টার মধ্যে পুনর্বহাল না করলে এখন টিভি ঘেরাও করবে সাংবাদিক সমাজ : ডিইউজে সভাপতি ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই লাইসেন্স বাতিল : ডিএসসিসি প্রশাসক

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগে ১ জেলে আটক

নিজস্ব প্রতিনিধি :
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশন ও বজবজা বন টহল ফাঁড়ির স্টাফরা যৌথ অভিযান চালিয়ে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগে ১ জেলেকে আটক করেছে। এ সময় তার নিকট থেকে ১ টি নৌকা, অবৈধ ভেশাল জাল সহ ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। জানা গেছে গত বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সুন্দরবনের বজবজা বন টহল ফাঁড়ির আওতাধীন মুচিরখাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত জেলে হলেন কয়রা উপজেলা উত্তর মদিনাবাদ গ্রামের মফিজুল ইসলাম (৪৫)। অভিযান পরিচালনা করেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন ও বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাকিব তালুকদার । খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category