• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী পিরোজপুরে পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত নরসিংদীতে গোসলে নেমে নিখোঁজের ৪ ঘন্টা পর কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সেবাশ্রম থেকে বহিষ্কারের পরও বেপরোয়া বাবুল কৃষ্ণ হাওলাদার! মুন্সিগঞ্জে কৃষি উন্নয়নে প্রযুক্তিনির্ভর চাষাবাদের ওপর জোর লবণ চাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর তাগিদ ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে ২ বাংলাদেশি নিহত চার সাংবাদিককে ৭২ ঘন্টার মধ্যে পুনর্বহাল না করলে এখন টিভি ঘেরাও করবে সাংবাদিক সমাজ : ডিইউজে সভাপতি ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই লাইসেন্স বাতিল : ডিএসসিসি প্রশাসক

স্বামীর কাছ থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ৪ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কুমিল্লা : কুমিল্লার চান্দিনায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে (২১) তুলে নিয়ে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকা ৪ যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (৪ মে) ভোরে উপজেলার কামারখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে রোববার (৩ মে) রাতে কামারখোলা-এওয়াজবন্দ সড়কের মাঝামাঝি একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, চান্দিনার মাদারপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান তারেক (২৪), আলমাছ মিয়ার ছেলে আরিফ (৩২) জয়নাল আবেদীনের ছেলে ইসমাইল (৩৫) এবং শাহজাহান মিয়ার ছেলে আশিক (৩১)।
চান্দিনা থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার রাতে ওই দম্পতি পাশের বরুড়া উপজেলা থেকে চান্দিনায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন অটোরিকশায় চড়ে। রাত ১০টার দিকে চান্দিনার কামাখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে এলে মোটরসাইকেলে তিন যুবক এসে তাদের পথরোধ করে। এসময় তাদের সঙ্গে বাজে আচরণ শুরু করেন। পরে ওই তিনজন ফোন করে আরও দুজনকে আনেন। তারা কয়েকজন ভুক্তভোগীর স্বামীকে আটকে রেখে ভুক্তভোগী পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।
এসময় ভুক্তভোগীর স্বামীকে অন্ধকারে ছেড়ে দিলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষণকারীরা ভুক্তভোগীকে ফেলে পালিয়ে যান। পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে কামাখোলা এলাকায় ভোরে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চারজনকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ পরিদর্শক মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ঘটনায় ৫ জন জড়িত ছিল। আমরা চারজনকে আটক করেছি। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদি হয়ে ধর্ষণের মামলা দায়ের করেছেন। আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। জড়িত অপর একজনকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category