• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

নরসিংদীতে বিদ্যালয়ের মিড ডে মিলের বনরুটি দেখে প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

মোঃ আল আমিন :
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের কার্যক্রম পরিদর্শন করে বনরুটির মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নরসিংদী পৌর শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের কার্যক্রম পরিদর্শন করে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন।
দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়গুলোর অবস্থা দেখার অংশ হিসেবে নরসিংদীতে বিদ্যালয় পরিদর্শনে আসেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এসময় তিনি বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে সরবরাহকৃত বনরুটি ও ডিম পর্যবেক্ষণ করেন। বনরুটির দুর্গন্ধযুক্ত মান দেখে তিনি অসন্তুষ্টি প্রকাশ করেন।
তিনি বলেন, আগামীতে যেন মিড ডে মিল সরবরাহে এসব ত্রুটি না থাকে এবং কোন জায়গা থেকে যেন কোন অভিযোগ না পান। শিক্ষার্থীদের আকৃষ্ট করতে সরকারের দেয়া মিড ডে মিলের মাধ্যমে কোন শিক্ষার্থী অসুস্থ হওয়ার মত এমন ত্রুটি বিচ্যুতি যেন না হয়, সে বিষয়ে সতর্ক করা হচ্ছে। এছাড়া যে জিনিসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে- যেমন বনরুটি বদলে দেয়ার চিন্তাভাবনা হচ্ছে। ইতোমধ্যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিউট্রিশনিষ্টদের ডেকেছি। আরও লম্বা সময় সংরক্ষিত থাকতে পারে এমন কী খাবার আমরা শিক্ষার্থীদের দিতে পারি সে বিষয়ে। যেন নষ্ট হয়ে যাওয়ার ভয়টা কমে যায়। এসব নিয়ে কাজ করছি।
প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা ঠিকমত হচ্ছে কী না প্রতিটি স্কুল থেকে সে রিপোর্ট চাওয়া হচ্ছে।
শিক্ষা কারিকুলামে ভেদাভেদ নিরসনে প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুসারে সমান্তরাল কারিকুলাম নিয়ে বর্তমান সরকার কাজ করছে। শিক্ষা ব্যবস্থায় আধুনিক হিসেবে বিবেচিত ইংলিশ অথবা আইভি মিডিয়ামের সাথে তাল মিলিয়ে প্রাথমিক ও গণশিক্ষা কারিকুলাম পরিকল্পনা করা হচ্ছে।আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই এই কারিকুলাম বাস্তবায়নের কথা জানান প্রতিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category