• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

দূরপাল্লার বাসের নতুন ভাড়া প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের বাসযাত্রীদের জন্য নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বিআরটিএ।
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে আন্তঃজেলা ও দূরপাল্লার বাসযাত্রীদের জন্য নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাস রুটের পুনর্র্নিধারিত ভাড়াও প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সংস্থাটির ওয়েবসাইটে এই নতুন ভাড়ার তালিকা আপলোড করা হয়।
বাসের নতুন ভাড়ার তালিকা দেখতে ক্লিক করুন: গাবতলী থেকে ভাড়া, মহাখালী থেকে ভাড়া, সায়েদাবাদ থেকে ভাড়া ও অন্যান্য জেলার ভাড়ার তালিকা।
নতুন নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী, গাবতলী রুটে ঢাকা থেকে পঞ্চগড়গামী ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫ টাকা। একই রুটে ৪০ আসনের বাসে ভাড়া পড়বে ১ হাজার ২৮১ টাকা। এছাড়া ঢাকা (গাবতলী) থেকে রংপুর রুটে ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭৫১ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া ৯১১ টাকা। গাবতলী থেকে দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে যাত্রীদের গুনতে হবে ৯৭৪ টাকা, আর ৪০ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৪১ টাকা।
সায়েদাবাদ রুটেও নতুন ভাড়ার তালিকা কার্যকর হয়েছে। ঢাকা (সায়েদাবাদ) থেকে চট্টগ্রাম রুটে চলাচলকারী ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০৪ টাকা, আর ৪০ আসনের বাসে ভাড়া ৫৫২ টাকা। একইভাবে সায়েদাবাদ থেকে কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ভাড়া ১ হাজার ১৪৭ টাকা।
এছাড়া সায়েদাবাদ থেকে সিলেট রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সায়েদাবাদ থেকে বরিশাল রুটে ৫১ আসনের বাসের ভাড়া ৪৬৪ টাকা এবং ৪০ আসনের বাসে ভাড়া ৫৯২ টাকা। একই রুট থেকে খুলনাগামী ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৪১ টাকা এবং ৪০ আসনের বাসে ভাড়া পড়বে ৬৯০ টাকা। দীর্ঘতম রুটগুলোর মধ্যে সায়েদাবাদ থেকে টেকনাফগামী ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৭ টাকা, আর ৪০ আসনের বাসে এই ভাড়া দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৫ টাকা।
গাবতলী রুটে ঢাকা থেকে ঝিনাইদহগামী ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০১ টাকা এবং ৪০ আসনের বাসে ৬৩৯ টাকা। একইভাবে গাবতলী থেকে রাজশাহী রুটে ৫১ আসনের বাসের ভাড়া ৭৭৭ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। মেহেরপুর রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৭৭৬ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মহাখালী রুটের আওতায় ঢাকা থেকে ময়মনসিংহ রুটে ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৯৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৩৭৫ টাকা। মহাখালী থেকে জামালপুর রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৩৮৬ টাকা এবং ৪০ আসনের বাসে ৪৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মহাখালী থেকে শেরপুর রুটে ৫১ আসনের বাসের ভাড়া ৪২১ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৩৭ টাকা। একইভাবে মহাখালী থেকে কিশোরগঞ্জ রুটে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০১ টাকা এবং ৪০ আসনের বাসে ভাড়া ৫১১ টাকা।
উল্লেখ্য, বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির কারণে গত ১৮ এপ্রিল রাতে দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে সরকার। সে অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে। পাশাপাশি কেরোসিনের দাম ১১২ টাকা থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। এই মূল্যবৃদ্ধির প্রভাবেই বাসভাড়া পুনর্র্নিধারণ করেছে বিআরটিএ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category