• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন ঢাকাস্থ পিরোজপুর ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত কুমিল্লা নগর উদ্যানে বেপরোয়া বাণিজ্য, নিরাপত্তাহীনতায় ঝুঁকিতে দর্শনার্থী দূরপাল্লার বাসের নতুন ভাড়া প্রকাশ উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের তেল কেনায় চীনের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা নরসিংদীতে বিদ্যালয়ের মিড ডে মিলের বনরুটি দেখে প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

নরসিংদীতে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় পথচারী নিহত

মোঃ আল আমিন :
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীতে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় আজিজুর রহমান (৪৫) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাঘহাটা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উজান গোসাগারি গ্রামের বাসিন্দা।
ইটাখোলা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার দিক থেকে ভৈরবগামী একটি যাত্রীবাহী বাস বাগহাটা মসজিদের সামনে হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা একটি কাভার্ড ভ্যান বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থানরত আজিজুর রহমানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাস ও কাভার্ড ভ্যানের চালকরা পালিয়ে যায়।
খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ইটাখোলা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী মঞ্জিলা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পলাতক চালকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category