• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

জুলাইয়ের সঙ্গে বেইমানি করলে ছাড় নয়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক :
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জুলাই বিপ্লবের শহীদদের রক্ত এবং জনমানুষের আকাঙ্ক্ষার সঙ্গে যারা বেইমানি করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই বিপ্লব পরবর্তী চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।
জামায়াত আমির জানান, জনগণের মৌলিক ও রাজনৈতিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত তাদের এই লড়াই অব্যাহত থাকবে। কোনও অপশক্তির কাছেই তারা নতি স্বীকার করবেন না।
তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল দেশের মানুষের মুক্তির সনদ। যারা এই আন্দোলনের চেতনাকে নস্যাৎ করতে চায় এবং শহীদদের রক্তের অবমাননা করে পর্দার আড়াল থেকে ষড়যন্ত্র করছে, তাদের চিহ্নিত করা হবে।
গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, ১১ দলীয় জোট যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, তা অর্জিত না হওয়া পর্যন্ত রাজপথ এবং সংসদ- উভয় জায়গাতেই তাদের সোচ্চার ভূমিকা থাকবে।
তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১১ দলের কোনও বিশ্রাম নেই। মূলত একটি বৈষম্যহীন এবং ইনসাফ কায়েমের লক্ষ্যেই এই বৃহত্তর ঐক্য কাজ করছে।
সমাবেশে বিরোধীদলীয় নেতা জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেন। তার মতে, এই সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয়, বরং এটি ছাত্র-জনতার বিপ্লবের প্রতিফলন।
বাংলাদেশ খেলাফত মজলিসের এই গণসমাবেশে জোটের অন্যান্য শরিক দলের শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন। সমাবেশে আসা হাজার হাজার কর্মীর উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। বক্তারা সবাই একযোগে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি রক্ষা এবং আহতদের পুনর্বাসনের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category