• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

খুদে খেলোয়াড় গড়তে জিয়ানগরে ‘নতুন কুঁড়ি’ প্রোগ্রাম জোরদার

নিজস্ব প্রতিনিধি :
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, জিয়ানগর (পিরোজপুর) : খুদে খেলোয়াড় তৈরি ও তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে পিরোজপুরের জিয়ানগরে ‘নতুন কুঁড়ি’ প্রোগ্রাম বাস্তবায়নে জোরদার কার্যক্রম শুরু হয়েছে। নিবন্ধনের শেষ সময় ঘনিয়ে আসায় শিক্ষকদের নিয়ে জরুরি সভা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালেকথা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক এবং ক্রীড়া শিক্ষকেরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ‘নতুন কুঁড়ি’ প্রোগ্রামের লক্ষ্য, কার্যক্রম ও নিবন্ধন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
যুব উন্নয়ন অফিস সূত্রে জানা যায়, নতুন প্রজন্মকে মাদকমুক্ত রেখে খেলাধুলার মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী ২৬ এপ্রিল নিবন্ধনের শেষ দিন হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় ইউএনও হাসান মো. হাফিজুর রহমান বলেন, “দেশকে মাদকমুক্ত রাখা এবং নতুন নতুন খেলোয়াড় তৈরি করতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘নতুন কুঁড়ি’ প্রোগ্রাম সফল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
ছুটির দিনে সভা আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, “সময় খুবই সীমিত। এর মধ্যে আবার সাপ্তাহিক ছুটি থাকায় দ্রুত কার্যক্রম সম্পন্ন করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রুমানা সুলতানা এবং স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category