• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন ঢাকাস্থ পিরোজপুর ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত কুমিল্লা নগর উদ্যানে বেপরোয়া বাণিজ্য, নিরাপত্তাহীনতায় ঝুঁকিতে দর্শনার্থী দূরপাল্লার বাসের নতুন ভাড়া প্রকাশ উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের তেল কেনায় চীনের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা নরসিংদীতে বিদ্যালয়ের মিড ডে মিলের বনরুটি দেখে প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

ঝিনাইদহে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, শৈলকূপা (ঝিনাইদহ) : ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহত মোহন শেখ বিএনপির কর্মী ছিলেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার মাধবপুর গ্রামে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ চৌধুরীর সমর্থকদের সাথে শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাতের সমর্থকদের বিরোধ চলে আসছিল। গতকাল বুধবার সন্ধ্যায় যুবদল নেতা জাহিদের এক সমর্থককে মারধর করে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাতের লোকজন। এরই জেরে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় মোহন শেখ নিহত হন। তার নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত ৩০ জন আহত হয়। গ্রামের কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ চৌধুরী বলেন, মাধবপুর গ্রামে গত ৫/৬ মাস ধরে আমার লোকজনের ওপর বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল সন্ধায় আমার আরও এক সমর্থকের ওপর অতর্কিতভাবে হামলা চালাই। সকালে আমার লোকজন বাড়িতেই অবস্থান করছিল। সে সময় প্রতিপক্ষের লোকজন এসে আমার লোকজনের ওপর হামলা করে বিএনপি কর্মী মোহন শেখকে হত্যা করেছে।
উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাত বলেন, এটা রাজনৈতিক মারামারি নয়, এটা সামাজিক মারামারি। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তন্নি খাতুন বলেন, মোহন শেখকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে আব্বাস শেখ নামের একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর রেফার্ড করা হয়েছে।
শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, ওই গ্রামের পরিস্থিতি এখনো উত্তপ্ত। দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তার করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category