• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

নওগাঁয় নিয়ামতপুরে ৪ খুনের ঘটনায় সন্দেহভাজন ভাগনেসহ ৩ জন আটক

আতাউর শাহ্ :
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটত, নওগাঁ : নওগাঁর নিয়ামতপুরে শিক্ষার্থীসহ একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সবুজ হোসেন (২৫) নামের তার এক ভাগনেসহ আরও দুইজনকে আটক করেছে পুলিশ। তাদেরকে বর্তমানে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান। আটককৃত ভাগনে সবুজ হোসেন পাশ্ববর্তী মান্দা উপজেলার পারনপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
নিহতরা হলেন, উপজেলার বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৪৫), তার স্ত্রী পপি খাতুন (৩৫), ৮ম শ্রেণির ছাত্র ছেলে পারভেজ (১৪) এবং ৩ বছর বয়সী শিশু কন্যা সাদিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, সোমবার রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। মঙ্গলবার ভোরে বাড়ির দরজা খোলা এবং রক্ত দেখে নিহতের বাবা ভেতরে গিয়ে চারজনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকার শুনে স্থানীয়রা উপস্থিত হয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। ঘটনার পরপরই অভিযানে নেমে পুলিশ নিহতের ভাগনে সবুজ হোসেনকে আটক করে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, সন্দেহভাজন হিসেবে নিহতের ভাগনে সবুজ হোসেনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। জমি সংক্রান্ত বিরোধ নাকি অন্য কোনো ব্যক্তিগত শত্রুতা থেকে এই নৃশংসতা ঘটেছে সেটাও দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category