• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

সিটিজেন এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি উদ্যোগে এতিম অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : রাজধানীতে মানিক নগর আইডিয়াল বিএম কলেজ প্রাঙ্গনে সিটিজেন এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় নর-নারীর মাঝে ত্রাণ (আটা) সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ (আটা) সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ আমির হোসেন তোতা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপদেষ্টা- এডভোকেট মোঃ শাহজালাল, মোঃ মহিউদ্দিন মোল্লা, উপদেষ্টা- মোঃ জাকির হোসেন, উপদেষ্টা- মোঃ মাইন উদ্দিন ভূঞা, প্রকল্প পরিচালক- মোঃ রাফি উদ্দিন রতন, মোসাঃ লাভলী বেগম, এম.এ হানিফ, সুপারভাইজার- মোঃ শাহাদাৎ হোসেন, সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক, এম নাসির উদ্দীন মুন্সী।
ত্রাণ (আটা) সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এম. নাসির উদ্দীন মুন্সী বলে, বাংলাদেশে বিরাজমান সামাজিক সমস্যা, বেকার ও দারিদ্র। দারিদ্র বিমোচন ও বেকার সমস্যার জন্য প্রয়োজন বাস্তব নীতি ও কার্যক্রম গ্রহণ। বাস্তব কর্মসূচীর জন্য প্রয়োজন বস্তুনিষ্ঠ তত্ত্ব ও তথ্য। দারিদ্রতার কারণে বেকারত্ব, স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা, নিরক্ষতা, জনসংখ্যা বৃদ্ধি, অপরাধ প্রবণতা, যৌতুক প্রথা, নারী নির্যাতন, পারিবারিক ভাঙ্গন প্রভৃতি সমস্যার সৃষ্টি হয়। সরকারের উচিৎ সামাজিক জরিম চালানো, সুনির্দিষ্ট জাতীয় নীতি প্রণয়ন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি, কৃষি উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যার সমাধান ও দারিদ্রতা দূর করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা সহ বৃদ্ধদের সেবা, গরীব অসহায় এতিমদের বেশি বেশি ত্রাণ সামগ্রী ও বস্ত্র বিতরণ করার জন্য সরকার তথা বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category